ঢাকা, বাংলাদেশ   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

  সুড়ঙ্গে লুকানো ছিল ৫০ লাখ টাকার স্বর্ণ, যেভাবে উদ্ধার

  সুড়ঙ্গে লুকানো ছিল ৫০ লাখ টাকার স্বর্ণ, যেভাবে উদ্ধার

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছিলেন ফাতেমা আক্তার। ছিনতাইয়ের আশঙ্কায় পরিবারের স্বর্ণালংকার ও টাকা একটি ব্যাগে রেখেছিলেন। কিন্তু চাঁদপুর রেলস্টেশনে সেই ব্যাগ ছিনতাই হয়। পরে পুলিশের অভিযানে নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে উদ্ধার হয় অধিকাংশ স্বর্ণালংকার।

গত বৃহস্পতিবার ভোরে চাঁদপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ব্যাগে ১৯ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিল। এ ঘটনায় করা মামলায় চাঁদপুর ও কিশোরগঞ্জ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে ডাকাতিয়া নদীর বড় স্টেশনের ভিআইপি ঘাটের পন্টুনের সুড়ঙ্গ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার হয়নি। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।