ঢাকা, বাংলাদেশ   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মেহেরপুর সীমান্তে বিএসএফ ১৮ জনকে পুশইন করেছে

মেহেরপুর সীমান্তে বিএসএফ ১৮ জনকে পুশইন করেছে

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার দুপুরে কাজিপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫-এর কাছে সীমানা দিয়ে বাংলাদেশের ভেতরে তাদের ঠেলে পাঠায় বিএসএফ। টহলরত কাজিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের দেখে সন্দেহ হলে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাজিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, আজ দুপুরে বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে ১৮ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠিয়ে দেয়। তারা যেন স্থানীয়দের সঙ্গে মিশে যেতে না পারে, সেজন্য আটক করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, বিজিবি ১৮ জনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।