ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আইন ও বিচার বিভাগের নতুন  সচিব গোলাম রব্বানী

আইন ও বিচার বিভাগের নতুন  সচিব গোলাম রব্বানী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নতুন সচিবের দায়িত্ব  পেয়েছেন একই বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. গোলাম রব্বানী।

 

মো. গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দিয়ে আজ রোববার অফিস আদেশ জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রসাশন-২) এস মোহাম্মদ আলী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করেন।

 

 

প্রসঙ্গত, মো. গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ০৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস  ১৩ তম ব্যাচের সদস্য।  আইন ও বিচার বিভাগে যুগ্ম সচিব হিসেবে যোগদানের পূর্বে তিনি চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।