ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

  ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা

  ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা

 

আট বছর পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শতাধিক বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন তিনি।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নাশরা জয়ী হন। উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা নাশরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (এলএলবি) শিক্ষার্থী। নির্বাচনে সভাপতি হয়েছেন নোমান আশরাফ এবং সাধারণ সম্পাদক (সম্মানসূচক) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।

নির্বাচনি প্রচারে শিক্ষাক্রম আধুনিকায়ন, শিক্ষার্থীদের মতবিনিময় ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন নাশরা। তাঁর মতে, শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিরতির পর বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।