ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আর একটা গুলিও যেন ছাত্রদের ওপর না চলে: হামিন আহমেদ

আর একটা গুলিও যেন ছাত্রদের ওপর না চলে: হামিন আহমেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দেন দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

প্রথমে এখানে কনসার্টের পরিকল্পনা থাকলেও তা বাতিল করে ছাত্রদের আন্দোলনে সংহতি জানান শিল্পীরা। এরপর র‍্যালি করে রওনা হন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে।

 

হামিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আপনারা (ছাত্র) যারা আন্দোলন করছেন, আমরা আপনাদের সঙ্গে একমত। আমরা আপনাদের সঙ্গে আছি। একটা কথা পরিষ্কারভাবে জানাতে চাই, আর একটা গুলিও যেন ছাত্রদের ওপর না চলে।’

 

গণতান্ত্রিক অধিকার নিয়ে হামিন বলেন, ‘আমরা গণতান্ত্রিক অধিকার চাই। আমরা বাকস্বাধীনতা চাই। আমরা আশা করব, যারা জনসাধারণের মনের কথা বুঝতে পারবে আমরা তাদেরকে চাই।’

 

গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ বলেন, ‘আন্দোলন যদি মেনেই নেন তাহলে গতকাল কেন আমার খুলনা শহর রক্তাক্ত করলেন?’