ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

  কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো?

  কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো?

 

কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিবর্তিত নামের তালিকায় রয়েছে ‘জয়বাংলা’সহ জাতীয় নেতাদের নামে থাকা চারটি জাহাজ। বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিসিজিএস জয়বাংলার নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। বিসিজিএস সৈয়দ নজরুলের নতুন নাম ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নাম রাখা হয়েছে আশরাফ সিদ্দিকী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, কোস্ট গার্ডের প্রস্তাবের ভিত্তিতে নতুন নামগুলো অনুমোদন করা হয়েছে। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, নতুন নাম পাওয়া চার ব্যক্তিই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশ ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন।