ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি

বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি

বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে হাসপাতালটিতে হার্ট সার্জারি চালুর উদ্যোগ নিয়েছিলেন। সেই অসমাপ্ত উদ্যোগ বাস্তবায়নে বর্তমান সরকার প্রয়োজনীয় জনবল নিয়োগসহ পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করবে।

তিনি জানান, হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে ৩৭টি মেশিন কেনার দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই ডায়ালাইসিস সেবার সক্ষমতা ৫০ শয্যায় উন্নীত করা হবে। এ ছাড়া হাসপাতালের শয্যা ২০টি বাড়ানো এবং নেফ্রোলজি বিভাগের শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য মাল্টি-হেড মাইক্রোস্কোপ সরবরাহ করা হবে।

মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল বগুড়ায় ক্যানসার ও লিভারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। হাসপাতালের চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনাও আধুনিক করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, চিকিৎসক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।