ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব শেষে হাফিজ উদ্দিন আহমদকে বিদায়ী সংবর্ধনা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব শেষে হাফিজ উদ্দিন আহমদকে বিদায়ী সংবর্ধনা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শেষ কর্মদিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টায় সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। 

এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদ