ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯%, জিপিএ-৫ পেয়েছে ৬,৭১৬ শিক্ষার্থী

দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯%, জিপিএ-৫ পেয়েছে ৬,৭১৬ শিক্ষার্থী

চলতি বছরের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। 

পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।

আজ সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে। 

চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হয়েছিল। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী- এ বছর  দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৯ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী অংশ নেয়।