ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা সভা

ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা সভা

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন।