ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে আটক পাঁচজনকে মুক্তি দিল আদালত

বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে আটক পাঁচজনকে মুক্তি দিল আদালত

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে লঘু অপরাধে আটক পাঁচ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে, তাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার।

বাংলাদেশ কারা অধিদপ্তরের সহকারী কারা মহা-পরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে, মানবিক বিবেচনায় তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জান্নাত-উল ফরহাদ জানান, এই মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন নারী বন্দিও রয়েছেন।

তিনি আরও বলেন, লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত এ পাঁচ জন ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল ও চট্টগ্রাম কারাগারে আটক ছিলেন। তাদের মুক্তির আদেশ জারি করা হয়েছে। 

সংশ্লিষ্ট কারাগারে মুক্তির আদেশ পৌঁছামাত্রই তাদের মুক্তি কার্যকর করা হবে বলে জানান তিনি।