ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী আর নেই

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী আর নেই

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী আজ (সোমবার) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্নাল্লিলিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

সকালে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

মরহুমের নামাজে জানাজা বাদ আছর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।