ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতিদের ফুল কোর্ট সভা

আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতিদের ফুল কোর্ট সভা

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী মঙ্গলবার ফুল কোর্ট সভা হবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল সাক্ষরিত স্মারকে আরও বলা হয়, মঙ্গলবার বেলা তিনটায় সুপ্রিম কোর্টের প্রশাসন ভবনের (ভবন নং-৪) দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা হবে।