ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সারাদেশে পুলিশের অভিযানে ১,২৯৬ জন আটক

সারাদেশে পুলিশের অভিযানে ১,২৯৬ জন আটক

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৪৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৫৩  জন রয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন আজ (রোববার) এ তথ্য জানান।

তিনি আরও বলেন, অভিযানের সময় একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।