ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

  ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে পেন্টাগনের প্রতিবেদন, বাড়ছে সামরিক প্রযুক্তির ব্যবহার

  ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে পেন্টাগনের প্রতিবেদন, বাড়ছে সামরিক প্রযুক্তির ব্যবহার

 

যুক্তরাষ্ট্রের হামলায় গুরুত্বপূর্ণ মহাকাশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরানের মহাকাশ প্রযুক্তির সক্ষমতা বাড়ছে বলে মূল্যায়ন করেছে পেন্টাগনের গোয়েন্দা সংস্থা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির সামরিক ও বেসামরিক মহাকাশ কর্মসূচি সম্প্রসারণের তথ্য উঠে এসেছে।

আনাদোলু এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন এপিক ফিউরি’র সময় ইরান ভূমিভিত্তিক জ্যামিং ব্যবস্থা ব্যবহার করে স্যাটেলাইটনির্ভর জিপিএস সংকেত ব্যাহত করেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের প্রায় এক ডজন সক্রিয় কৃত্রিম উপগ্রহ রয়েছে। পাশাপাশি চীন ও রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট-সংক্রান্ত সহায়তা পাওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে।

ডিআইএর মূল্যায়ন অনুযায়ী, ইলেকট্রনিক হামলা মোকাবিলা এবং নেভিগেশন ও গাইডেন্স ব্যবস্থা সুরক্ষিত করতে সক্ষমতা বাড়াচ্ছে তেহরান।