ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বায়তুল মুকাররমে আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বায়তুল মুকাররমে আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আজ বুধবার বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নুরানী জামে মসজিদের খতিব ড. মুফতি মাওলানা কামরুল হাসান শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। 

এ ছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।