ঢাকা, বাংলাদেশ   রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

আরপিও সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের নবম কমিশন সভা শুরু

আরপিও সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের  নবম কমিশন সভা শুরু

রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে নির্বাচন কমিশন (ইসি)’র নবম কমিশন সভা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে (কক্ষ নং-৩১৪) কমিশন সভা শুরু হয়।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং বিবিধ বিষয়ে আলোচনা হবে।