ঢাকা, বাংলাদেশ   রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বিমান বিধ্বস্তে হতাহতদের সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে : প্রেস উইং

বিমান বিধ্বস্তে হতাহতদের সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে : প্রেস উইং

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

এ সময় তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেছেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া, বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের তথ্য এবং জরুরি সহায়তার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ নম্বর- ০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ সক্রিয়), কন্ট্রোল সেন্টার- ০১৭৬৯৯৯৩৮৮৮, ০২-৫৫০৬৩৫৭০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।