ঢাকা, বাংলাদেশ   রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল স্বাক্ষরিত এক বার্তায় এই শোক প্রকাশ করা হয়। 

রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।