ঢাকা, বাংলাদেশ   রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে রাজধানীর উত্তরায়

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে রাজধানীর উত্তরায়

রাজধানীর উত্তরায় আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের  একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়।

এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এতে বলা হয়, আহত আরো চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। সেখানে তিনটি ইউনিট কাজ করছে।

এ ঘটনায় উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।