ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে আটক ৯শ’ জন

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে আটক ৯শ’ জন

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ৯শ’ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৫২৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৭৫ জন রয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ৯শ’ আসামিকে গ্রেফতার করেছে। এ সময় দুটি বিদেশী পিস্তলসহ বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।