ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বাণিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাণিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. নাজনীন কাওসার চৌধুরী উপস্থিত ছিলেন।