ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জামায়াত নেতা এটিএম আজহারুলের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি শুরু

জামায়াত নেতা এটিএম আজহারুলের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি শুরু

মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ শুনানি শুরু হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগে আজ শুনানি শুরু করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। এ সময় আদালতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীকালে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম। এখন সেই রিভিউ নিষ্পত্তিতে আজ শুনানি শুরু হলো।