ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহে করতে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে

ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহে করতে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে

ধানমন্ডির ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

আজ সকাল ৯টায় এই টিম সেখানে পৌঁছায়। সিআইডি’র টিমকে সহায়তা করতে ধানমন্ডি থানার একটি টিম সেখানে মোতায়েন করা হয়েছে।

সিআইডি’র মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বাসস-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল আজ সকাল ৯টায় গিয়েছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। 

সেখানে কিছু হাড়গোড় পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন এগুলো ল্যাবে পরীক্ষা করে দেখবে ।