ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সাবেক ডিআইজিসহ পুলিশের চার কর্মকর্তা আটক

সাবেক ডিআইজিসহ পুলিশের চার কর্মকর্তা আটক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার, উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামসহ তিন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে।

গতকাল শুক্র ও আজ শনিবার পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত তিন জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটককৃতরা গোয়েন্দা (ডিবি) হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা আছে।

পুলিশ জানায়, মোল্যা নজরুল ইসলাম ছাড়া বাকি তিনজন হলেন নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয় এবং পরে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়।