ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২১ জন আটক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২১ জন আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ২১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭১০ গ্রাম গাঁজা ও ২ হাজার ১৬৯ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা দায়ের করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি।