ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

সচিবালয়ের সামনে  প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তারা চলে গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ এবং স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ তারা শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান করার সময় পুলিশের সাথে প্রথমে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়।