ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ছাড় দেয়া হবে না কোন অপরাধীকেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাড় দেয়া হবে না কোন অপরাধীকেই  বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না।

ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাঁদাবাজি যেন কোন অবস্থাতে না হয়। চাঁদাবাজরা যত বড়ই প্রতাপশালী হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। “

দেশে বর্তমানে চাঁদাবাজি বেড়ে গেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা দখল করে দোকান দেয়া হচ্ছে। মোহাম্মদপুরের অবস্থা এখন উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, মোহাম্মদপুরের মতই গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রনে আনব।