ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

  চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী

  চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী

 

জরুরি চিকিৎসার কথা বলে এক তরুণ চিকিৎসককে ফ্ল্যাটে ডেকে নিয়ে মারধর ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভারতের দুই অভিনয়শিল্পীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুই অভিনয়শিল্পীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের কেরালা রাজ্যের কোচিতে এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সকালে অভিনেত্রী অতুল্যা চন্দ্র ও অভিনেতা-প্রযোজক বিবিন পেরুম্বিল্লি এক রোগীর চিকিৎসার কথা বলে ওই চিকিৎসককে একটি অ্যাপার্টমেন্টে ডাকেন। সেখানে গিয়ে তিনি ১২ জনকে দেখতে পান।

অভিযোগ, পরে ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে তাঁকে মারধর করা হয়। এ সময় মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ইয়ারফোন ছিনিয়ে নেওয়া হয়। পালিয়ে থানায় অভিযোগ করেন চিকিৎসক। ঘটনায় জড়িত আরও নয়জনকে গ্রেফতারে অভিযান চলছে।