ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

  আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প

  আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প

 

আমেরিকান আদিবাসী পরিবারে বেড়ে ওঠা অ্যাঞ্জেলা শৈশব থেকেই সৃষ্টিকর্তার উপাসনা ও প্রার্থনার চর্চা করতেন। বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার আগ্রহ থেকে একসময় ইসলামের সঙ্গে পরিচিত হন তিনি। পরে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে ইসলাম সম্পর্কে তাঁর আগ্রহ আরও গভীর হয়।

অ্যাঞ্জেলা জানান, শৈশবে তাঁর দাদা-দাদির কাছ থেকে সৃষ্টিকর্তা ও আধ্যাত্মিকতা সম্পর্কে নানা শিক্ষা পেয়েছেন। ১০ বছর বয়সে তাঁকে ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে পাঠানো হলেও সেই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে নিজেকে মেলাতে পারেননি। বড় হওয়ার পর বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনা শুরু করেন তিনি।

একপর্যায়ে এক মুসলিম ব্যক্তির সঙ্গে পরিচয়ের পর ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন অ্যাঞ্জেলা। পরে ইসলামবিষয়ক বই সংগ্রহ করেন এবং পবিত্র কোরআন পড়তে শুরু করেন। তাঁর ভাষ্য, ইসলামের অনেক শিক্ষা নিজের পারিবারিক সংস্কৃতিতে পাওয়া বিশ্বাস ও চর্চার সঙ্গে মিল খুঁজে পেতে সহায়তা করে। এভাবেই ইসলামের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়।