গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্ত্রণালয়গুলো নিজের হাতে রেখেছেন সেগুলো হলো: প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগ তার হাতে থাকবে।
