ঢাকা, বাংলাদেশ   রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

  সিসিটিভিতে শেষ সাত ঘণ্টার রহস্য উন্মোচন, তাহসিফের মৃত্যুর আগের ১৬ মিনিট অজানা

  সিসিটিভিতে শেষ সাত ঘণ্টার রহস্য উন্মোচন, তাহসিফের মৃত্যুর আগের ১৬ মিনিট অজানা

 

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর আগে সাত ঘণ্টায় কোথায় কোথায় গিয়েছিলেন, তা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে। তবে বন্ধু দীপের চলে যাওয়া এবং মায়ের ফোনে বার্তা আসার মধ্যবর্তী ১৬ মিনিটের ঘটনা এখনো অজানা। এই সময়টুকুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালাচ্ছে নৌ-পুলিশ।

২৭ অক্টোবর বিকেলে মায়ের সঙ্গে কেনাকাটা শেষে বাসায় ফেরেন তাহসিফ। পরে বন্ধু দীপের সঙ্গে মোটরসাইকেল মেরামত করান। রাতে বান্ধবী দিশা ও দীপকে নিয়ে উত্তরার একটি বারে যান। সেখান থেকে টঙ্গীর মাজার বস্তিতে যাওয়ার কথা জানান।

২৮ অক্টোবর রাত ১টা ১৯ মিনিটে দীপ সেখান থেকে চলে যান। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের মায়ের ফোনে একটি বার্তা আসে। ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাবার করা হত্যা মামলায় দীপ ও দিশাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন তদন্তকারীরা।