ঢাকা, বাংলাদেশ   রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

  এনআইসিইউতে ওভারহিট, দগ্ধ নবজাতককে আবার ঢামেকে ভর্তি

  এনআইসিইউতে ওভারহিট, দগ্ধ নবজাতককে আবার ঢামেকে ভর্তি

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনআইসিইউ শয্যা না পেয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করা এক নবজাতক ওভারহিটের কারণে দগ্ধ হয়েছে। শিশুটির মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢামেক হাসপাতালে শিশুটির জন্ম হয়। এনআইসিইউ প্রয়োজন হওয়ায় তাকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওভারহিট হয়ে দগ্ধ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়। পরে শিশুটিকে ঢামেক হাসপাতালের শিশু ওয়ার্ডের ২১১ নম্বর এনআইসিইউতে ভর্তি করা হয়।