ঢাকা, বাংলাদেশ   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নৌকার প্রচারণায় জায়েদ খানের ‘কাণ্ড’

নৌকার প্রচারণায় জায়েদ খানের ‘কাণ্ড’

নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভক্তদের অনুরোধে ডিগবাজি দিয়েছেন আলোচিত অভিনেতা জায়েদ খান। বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ডিগবাজি দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

এর আগে একই মঞ্চে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিলের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন জায়েদ খান।

বক্তব্যবে জায়েদ খান বলেন, ‘৭ জানুয়ারি আপনারা সকলেই ভোট দিয়ে অসীম কুমার উকিল দাদাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। তা না হলে কিন্তু যেকোনো সময় যে কারও ঘরে ডিগবাজি দিয়ে ঢুকে যাব আমি।’ এ সময় উপস্থিত নেতা-কর্মী ও দর্শকেরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।